কি চমক নিয়ে ফিরছেন আরিফুল হক চৌধুরী?
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩২ AM

কি চমক নিয়ে ফিরছেন আরিফুল হক চৌধুরী?

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ১০:২২:০৬ AM

কি চমক নিয়ে ফিরছেন আরিফুল হক চৌধুরী?


আরিফুল হক চৌধুরী। সিলেটের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জল নাম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর, নগর বিএনপির সভাপতি, নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান, সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই চমক দেখিয়েছেন।

বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করতে চলে যান লন্ডনে। সেখান থেকে হাইকমান্ডের বার্তা নিয়ে সিলেটে ফিরে নির্বাচন বয়কটের ঘোষনা দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পুরষ্কার স্বরুপ চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলে সংযুক্ত হন।

গত বছরের ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগের পতনের পর দেশজুড়ে এখন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আারিফুল হক চৌধুরীকে প্রার্থী চান তার সমর্থকরা। এমন সমীকরণের মধ্যেই তিনি আবারো লন্ডনের ফ্লাইট ধরেন।

তিনি এই সফরকে পারিবারিক সফর হিসেবে উল্লেখ করলেও এটি মুলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করে আগামী নির্বাচন সম্পর্কে কথা বলাই মুল উদ্দেশ্য।

লন্ডন সফরের শেষের দিকে গতকাল বৃহষ্পতিবার লন্ডনে অবস্থানরত বিএনপিরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আরিফুল হক চৌধুরী। দীর্ঘ সময় ধরে চলা এই সাক্ষাতে সিলেটের রাজনীতি নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয় দুজনের মাঝে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আরিফুল হককে বেশ হাস্যজ্জল দেখা যায়। দলের নেতার সাথে সাক্ষাতের পর বেশ উৎফুল্ল দেখা যায় সাবেক মেয়র আরিফুল হককে।

সবকিছু ঠিকঠাক থাকলে দু'ই একদিনের মধ্যেই সিলেটের ফ্লাইট ধরবেন তিনি। তার কর্মী সমর্থকরাও অধির আগ্রহে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপকালে তিনি সিলেট-১ আসন প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে কি বার্তা দিয়েছেন দলীয় উপ-প্রধান আর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি বার্তা তা এখন দেখার বিষয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাতের বিষয়য়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী 'চমক' থাকার ইঙ্গিত দিয়ে আজকরে সিলেটকে বলেন, আমার নেতার সাথে আন্তরিক পরিবেশে সাক্ষাত হয়েছে। অবশ্যই তো ভালো কিছু আছে। দেশ ফিরেই সব খোলাসা করব।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর