হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ PM

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৪:৫৩:৩৫ PM

 হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল


হবিগঞ্জ জেলা পরিষদের শূণ্যপদে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির-এর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, এডভোকেট মোঃ নুরুল হক ও মোঃ ফরিদ আহমেদ তালুকদার।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন বাচাই ১৫ ফেব্রæয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্ধ দেয়া ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহন হবে ৯ মার্চ। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর