ছাত্রদল নেতা সাকের রহমানের ঈদ শুভেচ্ছা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৭ PM

ছাত্রদল নেতা সাকের রহমানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৯:১৭:৫৩ AM

ছাত্রদল নেতা সাকের রহমানের ঈদ শুভেচ্ছা


সিলেট জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সাকের রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সাকের রহমান বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়, আতঙ্ক ও নানা রাজনৈতিক নিপীড়নের মধ্যে ঈদ উদযাপন করেছেন। গতানুগতিকভাবে ঈদ এলেও মানুষের মনে ছিল না প্রকৃত ঈদের আনন্দ। গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। তাই দীর্ঘ প্রয় দেড়যুগ পর দেশবাসী স্বস্তি ও তৃপ্তির সঙ্গে ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছেন। তবে আমরা বিশ্বাস করি, যেদিন দেশের জনগণ ভোটাধীকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এবং দেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান নিরাপদে দেশে ফিরতে পারবেন- সেদিনই প্রকৃত অর্থে ঈদের পূর্ণ আনন্দ ফিরে আসবে এই জাতির জীবনে।

ছাত্রদল নেতা সাকের রহমান ঈদের আনন্দে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আসুন, ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে নিই, যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ প্রকৃত ঈদের স্বাদ অনুভব করতে পারে।

বিজ্ঞাপন

সিলেটজুড়ে


মহানগর