সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০০ PM

সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১২:০১:৫২ PM

সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন


সিলেট নগরের প্রাণকেন্দ্র সুরমা নদী-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ের একটি বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল সিলেট সফরের অংশ হিসেবে জিয়ারত শেষে সকাল প্রায় ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে আধুনিক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন নদীভাঙন রোধ করা সম্ভব হবে, অন্যদিকে নগরবাসীর চলাচল, অবসর যাপন ও বিনোদনের সুযোগও বাড়বে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একটি সুধী সমাবেশে যোগ দেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর