ছবি: আজকের সিলেট
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সবচেয়ে বড় বোরো আবাদি ফসলের ভান্ডার বোয়ালার হাওরে আজ সকাল থেকেই ডুকছে পানি ডুবছে পাকা ফসল।
শনিবার ভোর থেকেই মধ্যনগর সদর ইউনিয়নের গ্রামমধ্যনগর মসজিদ ও সুনইপাড়ার মধ্যস্থানের খালভার্ড দিয়ে প্রবেশ করছে সুমেশ্বরীর পানি।
এতে করে মধ্যনগর সদর ইউনিয়ন ও কলমাকান্দার অসংখ্য কৃষকদের পাকা ধান তলিয়ে যাবে।
একাধিক কৃষকের সাথে কথাবলে জানা যায় সুমেশ্বরী নদীর নাব্যতা সংকটের কারনে এইদুরাবস্থা।দ্রুতই এইনদী খনন করা প্রয়োজন।পাউবোর উপ-প্রকৌশলী নুরআলম নাহিদ'র তথ্যমতে আজ সুমেশ্বরীতে পানির লেভেল রয়েছে ৫.৪৭ এবং সুরমানদীতে লেভেল রয়েছে ৪.৪৮। এইনদীর গভীরতা কমথাকায় প্রায় সোয়া তিনফুট বেশী রয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বোয়ালার হাওরের ৬শত হেক্টর জমির মধ্যে ৪২০হেক্টর কর্তন করা হয়েছে। বাকী নিচু জমির ধান অতিবৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








