গোয়াইনঘাটে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৫ PM

গোয়াইনঘাটে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ১১:৫৬:০২ AM

গোয়াইনঘাটে দুপক্ষের সংঘর্ষে আহত ২০


গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের আনফরের ভাঙ্গার বাঁধে টাকা উত্তোলন কে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত বিশজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত ৩ জনের অপারেশন সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে হাদারপার উপরগ্রাম বাজার মহল্লার মসজিদের নির্মাণাধীন কাজের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত কলিম উল্ল্যাহ ছেলে জামিল আহমদ, বদরুল ইসলাম, জবরুল ইসলাম সহ অপরাপররা টাকা উত্তোলনে থাকাকালীন বিছনাকান্দি নতুন ভাঙ্গার নাসির উদ্দিন এর পুত্র পাভেল আহমদ ও আলীম উদ্দিন এর পুত্র সুহান আহমদ, জালাল উদ্দিন এর পুত্র জুয়েল আহমদ মটর সাইকেল যোগে হাদারপার থেকে বাড়িতে যাওয়ার সময় অস্থায়ী ভিত্তিতে মসজিদের উন্নয়ন কাজের জন্য তৈরি বাঁধের উপরে গেলে টাকা উত্তোলন কারী জামিল আহমদ গংরা নির্ধারিত পারাপার ভাড়া চায়। এতে ভাড়া চাওয়া কে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে সংঘর্ষ কঠিন আকারে রুপ নেয়।

এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর জামিল আহমদ (২৩), সোনাউল্ল্যাহ মিয়া (৬০), কয়েস মিয়া (৩৫), কলিম উল্ল্যাহ (৭০), বদরুল ইসলাম (২৫), জবরুল ইসলাম (২৩), মন্তাজ মিয়া (৫০), হোসাইন আহমদ (২৩), নাসির উদ্দিন সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত কয়েস মিয়া সহ তিনজনকে অপারেশন সম্পন্ন হয়েছে।

আহত সোনা উল্ল্যাহ জানান, আমরা মহল্লা ও গ্রামবাসীদের পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিনিয়ত আনফরের ভাঙ্গার অস্থায়ী বাঁধে প্রতি গাড়ি থেকে স্বল্প হারে কিছু টাকা উত্তোলন করি। কিন্তু বিসনাকান্দির নতুন ভাঙ্গার নাসিরের পুত্র পাভেল, আলীমের পুত্র সুহান, জালালের পুত্র জুয়েল মটর বাইক নিয়ে পারাপারে আমাদের লোকজন টাকা চাইলে তারা হামলা চালায় এতে তারা নিকটস্ত বাড়ি থেকে দেশীয় দা, চাকু, ছুলফী, সহ আগ্নেয়াস্র নিয়ে আক্রমণ করলে আমরা ১৫ জন গুরুতর আহত হই। তিনি আরও জানান হামলাকারীরা একাধিক মামলার আসামী ও এলাকার চিন্হিত সন্ত্রাসী। আমরা তাদের উপযুক্ত বিচার চাই। 

অপর পক্ষের নাসির উদ্দিন জানান, তারা অবৈধভাবে আনফরের ভাঙ্গায় বাঁধ দিয়ে টাকা উত্তোলন করছে, আমরা এলাকার মানুষ তাদের নিকট জিম্মি রয়েছি। আমরা এসব চাঁদাবাজির অবসান চাই। 

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, আনফরের ভাঙ্গার বাঁধে টাকা উত্তোলনের ঘঠনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর