সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ২ মাসের এক শিশুর গলাকেটে হত্যা করা হয়েছে।নিহত ওই মেয়ের নাম ইনায়া রহমান। সে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায়ও ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছে।
বুধবার বিকাল ৫টা নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন ও তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন।
বর্তমানে আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কনস্টেবল রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহপরাণ (রহ.) থানার ওসি মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
আজকে সিলেট/এপি
নিউজ ডেস্ক 








