সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাদের শয্যাপাশে শফিক চৌধুরী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ PM

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাদের শয্যাপাশে শফিক চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৪:২১:৪৭ PM

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাদের শয্যাপাশে শফিক চৌধুরী


নগরীর তেমুখীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাদের হাতপাতালে দেখতে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী আহত প্রত্যেকের শয্যাপাশে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার সকালে সিলেট এসেই বাস চাপায় আহত ছয় পুলিশ সদস্যকে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এসময় তার সাথে ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজা প্রমূখ।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় বিশেষ অভিযান পরিচালনায় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিলেন এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর