রাজনগরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৭ PM

রাজনগরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৬:১০:৫৬ PM

রাজনগরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহাসহস্র এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি চালক রাজু আহমদ (২০), শাহেল আহমদ (২২), ফাহিম ওরফে নাইম আহমদ (২০)। তাদের সবার বাড়ি রাজনগর উপজেলায়।

শুক্রবার বিকেলে রাজনগরের মহাসহস্র নামক স্থানে ঘটনাটি ঘটে।

এঘটনায় আরো ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শবর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজর চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে অপর সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নিহত হন।

রাজনগর থানার ওসি আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর