মধ্যনগরে পহেলা শনিবারে ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৮ PM

মধ্যনগরে পহেলা শনিবারে ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০২:৪১:৩৫ AM

মধ্যনগরে পহেলা শনিবারে ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারত সীমন্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যেবাহী ফাল্গুনী মেলা। মেলায় দোকানীরা পসরা সাজিয়ে নিয়ে বসেন অসংখ্য মনমাতানো বাহারী খাবার,খেলনা ও হরেক রকমারী উপকরন নিয়ে। প্রতিবছরের ন্যায় মহিষখলা বাজার সার্বজনীন কালীপূজা উপলক্ষে ফাল্গুন মাসের পহেলা শনিবারে এবারো ১৭ ফেব্রুয়ারী জমেছে সেই ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা।

ফাল্গুনের ব্যতিক্রমী এই মেলায় অংশনেন গারো,খাসিয়া,বানাই,হাজং,হিন্দু মুসলমান সম্প্রদায়ের অজস্র সব বয়সী নারী পুরুষ।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি ঘোষ ও মহিষখলা কালীপুজা কমিটির সভাপতি রনতুষ হাজং জানান ১৩৬৭বাংলা থেকেই আমাদের এই কালী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে সীমান্ত এলাকার সকলের,আনন্দ আর ফাল্গুনী আমেজের সহযোগিতায়।

ঐতিহ্যবাহী কালী পূজো অসংখ্য ভক্তগণ মানত করে যান এবং ভক্তের মনের আশা পূর্ণ হলে পুনরায় মায়ের চরণে পূজো দিতে মিলিত হন।সেই সাথে স্বজনাদি ও পরস্পরের ভাতৃত্বের বন্ধন অটুট রাখেন সকলি।

আজকের সিলেট/১৭ ফেব্রুয়ারী/এমএস/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর