সিলেটে পরিবহণ মালিক-শ্রমিক নামে চাঁদাবাজি বন্ধের দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৯ PM

সিলেটে পরিবহণ মালিক-শ্রমিক নামে চাঁদাবাজি বন্ধের দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৩:১২:০০ AM

সিলেটে পরিবহণ মালিক-শ্রমিক নামে চাঁদাবাজি বন্ধের দাবি


বালু ও পাথর কোয়ারি চালু এবং সড়কে পরিবহণ মালিক শ্রমিকদের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন নব নির্বাচিত সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।


শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে সিলেট জেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এ দাবি জানান নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ বলেন, সিলেটসহ দেশের নির্মাণকাজে ব্যবহৃত হয় এ অঞ্চলের কোয়ারি থেকে উত্তোলিত বালু পাথর। কিন্তু কোয়ারি বন্ধ রেখে দেশের বাইরে থেকে পাথর আমদানি করার কারণে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তেমনি সরকার রাজস্ব হারাচ্ছে। আর সরকারি বেসরকারি খাতে অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণে ব্যয় বাড়ছে। তাছাড়া বালু ও পাথর কোয়ারিতে লাখ লাখ শ্রমিক জীবিকা নির্বাহ করেন। তাই সরকারের রাজস্ব বাড়াতে ও শ্রমিকদের মানবিক দিক বিবেচনায় নিয়ে বালু ও পাথর কোয়ারি খুলে দেওয়ার আহŸান জানান তারা।


নেতৃবৃন্দ আরো বলেন, স¤প্রতি পরিবহণ মালিক-শ্রমিকদের নাম ভাঙ্গিয়ে সড়কে যানবাহন থেকে নিয়ম বহির্ভূতভাবে চাঁদাবাজী অব্যাহত রয়েছে। এতে পরিবহণ মালিক ও শ্রমিকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ফলে অতিদ্রুত সড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


এসময় নবগঠিত ৩৫ (পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউর কবীর পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট হেভি ইকুইপম্যান্ট অনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সম্পাদক পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক আবদুল মুকিত।


নব গঠিত কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় পরিচিতি অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির কার্য্যকরী সভাপতি শাহ নূরুর রহমান, সহ-সভাপতি মো. আরিফ আহমদ সুমন, ফয়জুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন লিপু, রাখাল দে, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), মো. মুহিদ মিয়া,মো. নাছির উদ্দিন,মো. আব্দুল হাকিম, জাহিদুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সহ-সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, মো. সেবলু মিয়া, মো. ওয়াহিদুজ্জামান সালাম,মো. গোলাম কিবরিয়া (রাসেল),শফিক নূর, আব্দুল মুকিত মুকুল, চঞ্চল পাল, মো. আব্দুস সামাদ খান, মো. মাহবুবুর আলম, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ হেলাল, ক্রীড়া সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমদাদুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশিক উদ্দিন, নির্বাহী সদস্য জামাল উদ্দিন আহমদ, ইকবাল হোসেন, ফখরুল আলম, কামাল আহমদ, মো. আল আমিন।



আজকের সিলেট /ডেস্ক/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর