প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে যত বার ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছে। সত্তরের নির্বাচনে ভোট দিয়েছেন দেশ স্বাধীন হয়েছে। তিহাত্তরে ভোট দিয়েছেন সংবিধান হয়েছে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে দেশের অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। যার সুফল ভোগ করছেন দেশের জনগন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে।
শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনার জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই উপজেলার সিমান্তবর্তী বল্লভপুরের দূর্দশা আমি দেখেছি। আমি সেখানে গিয়েছি। এলাকাটি একটি দ্বীপের মত। এখানে বসবাসরত মানুষের যাতায়াতর অনেক সমস্যা রয়েছে। বর্ষায় নাও হেমন্তে পাও নিয়ে চলাচল করা এই অঞ্চলে ব্রিজ ও রাস্থাঘাটের উন্নয়নের প্রয়োজন। আমি বল্লভপুরের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনহার মিয়া দেশে এসছেন। নৌকার বিজয় সুনিশ্চিত করতে আপনাদের নিয়ে কাজ করেছেন। তিনি দির্ঘ দিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। প্রবাসে থাকলেও এই এলাকার উন্নয়নে তিনি সচেষ্ট রয়েছেন।
তিনি বলেন, বিএনপির আমলে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমরা সব সুবিধা ভোগ করছি। শিক্ষার্থীরা বিনামূল্যে বই, শিক্ষা বৃত্তি ও বিদ্যালয়-মাদ্রাসায় আধুনিক ভবন নির্মান করছে সরকার। প্রধনমন্ত্রী এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য-কম্পেক্স নির্মান করেছেন। গ্রামের মানুষ যাতে শহরের সুবিধা পায় সেই লক্ষে রাস্থা ঘাট ও বিদ্যুতের উন্নয়ন করেছেন।
যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়া ও তার সহধমির্ণী রওশনারা বেগমের আয়োজনে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান।
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউ‘কের সাবেক চেয়ারম্যান ও লন্ডন মহানগর অওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের গনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুফাচ্ছির আহমদ মনুর, সাধারণ সম্পাদক আকছার আহমদ।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমানের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, জায়েদ হোসেন। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভন্নি শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর
নিজস্ব প্রতিবেদক 








