আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাধবপুর পৌর ছাত্রলীগের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।
মাধবপুর পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও চৌমুহনী ইউনিয়ন সভাপতি মিশুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি(ভাঃ) সাইফ ই তন্ময়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন, শিশু কনসালট্যান্ট রাজিব চক্রবর্তী।
মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি এরশাদ আলী,সহ সভাপতি সুজন রায়,মডেল প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান জয়,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাওন খান,সমাজ সেবক সৈয়দ শামসুল আরেফিন,রেড সেল ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ ইমন আহমেদ, স্বচ্ছতার সদস্য খাইরুল ইসলাম খান প্রমূখ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ দুঃসময়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের এমন ভালো কাজের সকলেই প্রশংসা করেন।
আজকের সিলেট/১৭ ফেব্রুয়ারী/জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








