পাথর কোয়ারী সচল বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৮ PM

জাফলং সহ সকল

পাথর কোয়ারী সচল বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৭:০২:২৯ AM

পাথর কোয়ারী সচল বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, সিলেটের বাসা-বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন এবং জাফলং সহ সকল পাথর কোয়ারী ম্যানুয়েল পদ্ধতি'তে সচল করার বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে। ম্যানুয়েল পদ্ধতি'তে জাফলং সহ সকল কোয়ারী'তে পাথর উত্তোলনের নিশ্চয়তা দেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।  

শনিবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডে দিনব্যাপী নানা অনুষ্ঠান  এবং স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। 

তিনি হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম উদ্বোধন  এবং সিলেট ১০নং গ্যাস কূপ পরিদর্শন করে সেখানে কোম্পানীর কর্মকর্তাদের সাথে সূধী সমাবেশ ও পানিছড়া উমনপুর কোম্পানীর প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বােধন করেন।  

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধাত ভৌমিক, সিলেট গ্যাস ফিল্ড লি: কোম্পনীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ সহ কোম্পনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের নেতৃত্বে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি কে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আজকের সিলেট/১৭ফেব্রুয়ারী/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর