কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৫ PM

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৬:০৯:১৭ AM

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক নারীর মৃত্যু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার দুপুরে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জম্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর