ওসমানী বিমানবন্দরে বোর্ডিংব্রিজ দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৯ PM

ওসমানী বিমানবন্দরে বোর্ডিংব্রিজ দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৫:১৫:৩৫ PM

ওসমানী বিমানবন্দরে বোর্ডিংব্রিজ দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় একটি চাকা ফেটে রুম্মান আহমদ (২২) নামের এক টেকনিশিয়ান মারা গেছেন। নিহত রুম্মানের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামে এবং আহত এনামুলের বাড়ি একই থানার মহালদিগ গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল হক (২৫) নামে আরেক টেকনিশিয়ান আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। সানরাইজ নামক কারিগরি প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা এই কাজ করছিলেন। একটি চাকা খোলামাত্র সেটি সজোরে গিয়ে রুম্মান ও এনামকে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কিছুক্ণ পর রুম্মান মারা যান। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এন.ই

সিলেটজুড়ে


মহানগর