সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার: কারাগারে প্রেরন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৫ PM

সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার: কারাগারে প্রেরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ১১:৪৬:২৬ PM

সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার: কারাগারে প্রেরন


সিলেট নগরীতে পুলিশের হাতে ধরা পড়েছেন আওয়ামী লীগের দুই নেতা। গ্রেফতারকৃতরা হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (৬০) ও গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৪১)।


বুধবার (৩০ জুলাই) গভীর রাতে নগরীর লামাবাজারের বিলপাড় ও জিন্দাবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আওয়ামী লীগের এই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রবাদি আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার বিলপাড় এলাকা থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে লামাবাজার এলাকায় বসবাস করেন।


এর আগে নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল রিভার ভিউর সামনে থেকে গ্রেফতার করা হয় গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনকে।


এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।


লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আলী খান জানান, তারা দুজনই কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া সশস্ত্র হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরন করেন।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর