মধ্যনগরে মাটি কাটার দায়ে চার জনকে জরিমানা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৫ PM

মধ্যনগরে মাটি কাটার দায়ে চার জনকে জরিমানা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৮:০৪:৫৪ AM

মধ্যনগরে মাটি কাটার দায়ে চার জনকে জরিমানা


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে গলহা অঞ্চলে খাস ভূমি থেকে মাটি কাটার দায়ে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার দুবাউরা উপজেলার আব্দুল হাদীর ছেলে ইমামুল(২৪) ও তৈয়ব আলীর ছেলে মামুন(২৪), টাংগাইলের ভুয়াপুরের আব্দুল হাকিমের ছেলে মাহমুদ আলী (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুজাগুলিয়া গ্রামের সাইদুল মিয়ার ছেলে শান্ত মিয়া(২১)।

সোমবার দুপুরে সদর ইউনিয়নের গলহা গ্রামের শ্মশানের পূর্বপাশ এলাকায় এ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

উপজেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, সরকারি জমির থেকে মাটি উত্তোলনের দায়ে ৪ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এস্কেভটর ও তিনটি লরি জব্দ করে ভ্রাম্যমান আদালত।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, সরকারি জমি হতে মাটি নিয়ে ব্যক্তিগত ভাবে ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, তিনটি লরি জব্দ ও অর্থদণ্ড করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর