গোয়াইনঘাটে জাফলং সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালাম এর ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেস দাস এর ছেলে রাজেস দাস (৪২), মৃত ব্যাঙ্গা তাতী'র ছেলে লোকেস তাতী (৩৬)।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সংগ্রাম বিওপি গোয়াইনঘাট সিলেট কর্তৃক সোমবার গভীর রাতে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের অন্তগর্ত পাথরটিলা মেইন পিলার-১২৭৪ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেরশের অভ্যন্তরে পাথরঘাট কলোনী নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ব্যতিত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে নায়েব সুবেদার মোঃ শহিদুল আলম গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২০/৩৯, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া গত রাতে আরো ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। (২০ ফেব্রুয়ারী) রাতভর অভিযান পরিচালনা করে ১জন জিআর পরোয়নাভুক্ত ও ৪জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








