কুলাউড়ায় আব্দুল আহাদ শফি (৩২) নামে এক ব্যাবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাবসায়ী কুলাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বিহালা গ্রামের আব্দুল বাসিতের ছেলে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার কুলাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বিহালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাবসায়ী শফির ঝুলন্ত লাশ বিকেলে তার বসত ঘর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শফি ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে।
আজকের সিলেট/ডি/এসটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








