দক্ষিণ সুরমায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৬ PM

দক্ষিণ সুরমায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৩:১১:৩৯ PM

দক্ষিণ সুরমায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


নগরীর মোগলাবাজার থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত সোনাই মিয়া (৭০) তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

মঙ্গলবার দুপুরের দিকে মসজিদের পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত ২২ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। বিকেলের দিকে শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের একটি পুকুরে ওজু করতে নামেন সোনাই মিয়া। এসময় তিনি পানিতে পড়ে যান। পরবর্তীতে মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট মহানগরীর মোগলাবাজারের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর