গোয়াইনঘাট উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রভাত ফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে প্রভাত ফেরী শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান সুমন, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








