নগরীর বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাশতিক ভাবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে এই ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








