বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর বিএনপি।
শুক্রবার সকালে কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মৌলভীবাজারে মরহুমের নিজ বাড়িতে যান। সকাল ১১টায় সাবেক সংসদ সদস্য ও মরহুমের পুত্র নাসের রহমানকে সঙ্গে নিয়ে তারা কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী, সম্পাদক রেজাউল করিম আলো, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ তালুকদার, বিমানবন্দর থানা বিএনপি'র সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, লল্লিক আহমেদ চৌধুরী, আব্দুল ওয়াদু মিলন, রহিম আলী রাসু, নজির হোসেন প্রমুখ।
শুক্রবার বাদ আছর সিলেটের শাহজালাল (রহ.) মাসজিদ প্রাঙ্গণে মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি 








