এম. সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো : ড. মঈন খান
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ PM

এম. সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো : ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৫:৫১:১৫ PM

এম. সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো : ড. মঈন খান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশের কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারেনা।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরও অনেক শেখার আছে। ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল। সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাঘার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারেনা। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।

এসময় তিনি এমন একটি আলোচনা সভা আয়োজনের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সম্মানিত করায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর