নানির বাড়ি'তে জুয়ার আসর : আটক ১০
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০১ AM

নানির বাড়ি'তে জুয়ার আসর : আটক ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৭:৪৮:৫০ PM

নানির বাড়ি'তে জুয়ার আসর : আটক ১০


সিলেটের এয়ারপোর্ট থানাধীন ইলেকট্টিক সাপ্লাই এলাকার কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পিছনে ‘নানির বাড়ি’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 


সোমবার দিবাগত (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির পুলিশ এ অভিযান চালায়। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান- সোমবার দিবাগত রাত ৩টার দিকে আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ‘নানির বাড়ি’ নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করে। 


আটকরা হলেন- নাসির আহমদ (৪৫), শাহিন মিয়া (৪০), মো. হেলাল মিয়া (৩৮), আকলিছ মিয়া (৩৫), সোহেল আহমদ (৪০), মো. শমশের উদ্দিন, রুবেল হোসেন (৩৪), আব্দুল বাতির (৫৫), মোস্তাফা আহমদ (৪২) ও খোকন মিয়া (৫২)। 


ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরন করেছে পুলিশ।


 .

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর