নগরীতে যান চলাচলে এসএমপির নির্দেশনা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০১ AM

নগরীতে যান চলাচলে এসএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৭:৫৭:৪৩ PM

নগরীতে যান চলাচলে এসএমপির নির্দেশনা


নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনায়।

বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, সিলেটকে যানজটমুক্ত রাখতে নগরীতে ব্যাটারিচালিত রিকশা এবং রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অননুমোদিত কোনো স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা যাবে না। মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না। 

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসএমপির নির্দেশনায় জানানো হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর