নগরীতে অটোরিকশা গ্যারেজে র‌্যাবের অভিযান
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৩ PM

নগরীতে অটোরিকশা গ্যারেজে র‌্যাবের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৬:৪১:২২ PM

নগরীতে অটোরিকশা গ্যারেজে র‌্যাবের অভিযান


নগরীতে যানজট মুক্ত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানৈ এবার অটোরিকশাগুলোর গ্যারেজে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে  শুরু করেছে প্রশাসন।

বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কোতোয়ালী মডেল থানাধীন শামীমাবাদ এলাকার ৫নং সড়কের ১০টি গ্যারেজে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ও পুলিশ প্রশাসন।

এবার এসব অটোরিকশাগুলোর গ্যারেজে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানে এসব গ্যারেজের ১০টি মিটার, ১৪৫ ফুট তার ও ১৮০টি চার্জিং পয়েন্ট জব্দ করা হয়েছে।

গত সোমবার থেকে চলা এই বিশেষ অভিযানে ইতিমধ্যে কয়েকশ’ যানবাহন জব্দ করা হয়েছে। এদের বেশির ভাগই ব্যাটারিচালিত রিকশা। এদিকে এর আগে থেকে শুরু হওয়া অভিযানে র‌্যাব-৯ পাঠানটুলা, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল পয়েন্টে অভিযান চালিয়ে ৪৫টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১১টি অন্যান্য যানবাহনসহ মোট ৫৬টি অবৈধ যানবাহন আটক করেছে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, সিলেটের সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের অভিযান চলবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর