মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে স্বতন্ত্র অধিদপ্তর সহ পাঁচ দফা দাবি শিক্ষকদের
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৮ PM

শিক্ষক দিবস উপলক্ষে অংশীজনদের সাথে মতবিনিময়

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে স্বতন্ত্র অধিদপ্তর সহ পাঁচ দফা দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৬:৫০:৩৪ PM

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে স্বতন্ত্র অধিদপ্তর সহ পাঁচ দফা দাবি শিক্ষকদের


মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকবৃন্দের পাঁচ দফা দাবি বাস্তবায়নের  লক্ষে অংশজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই সভার আয়োজন করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ  এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

সভায় শিক্ষক নেতারা জানান, “শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান দায়িত্ব”—এই বক্তব্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা, যেখানে শিক্ষক সমাজ তুলে ধরেছেন তাদের ৫ দফা ন্যায্য দাবি।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কিছু জরুরি দাবি বহুদিন ধরে অনিষ্পন্ন পড়ে আছে, যা বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত শিক্ষাগত উন্নয়ন সম্ভব নয়।

৫ দফা প্রধান দাবি সমূহ হল: মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ। চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন। মাধ্যমিক শিক্ষা কার্যালয়সমূহের স্বাতন্ত্র্য ও মর্যাদা বজায় রাখা এবং আঞ্চলিক উপপরিচালকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ।বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিপ্তর বাস্তবায়ন পরিষদের সভাপতি আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ সিলেটের অর্থ সম্পাদক সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলী মুর্তজা, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ সিলেটের প্রচার সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ন.ম সুফিয়ান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের দপ্তর সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন।

আরো বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ মো. সাইফুর রহমান তালুকদার, সাংবাদিক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আব্দুল জব্বার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর