বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

মহানগর আ.লীগ নেতা ফরহাদ বক্স গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১১:০০:৫৪ অপরাহ্ন

মহানগর আ.লীগ নেতা ফরহাদ বক্স গ্রেফতার


সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্সকে গ্রেফতার করেছে পুলিশ। ফরহাদ বক্স মহানগরের আখালিয়া এলাকার বাসিন্দা। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন।  

সোমবার সন্ধ্যার পর তাঁকে তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করে সিলেটের জালালাদ থানা পুলিশ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ বক্স।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর