নগরীতে হকার উচ্ছেদ অভিযান
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৫ PM

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৪:৫৫:৪০ PM

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

ছবি: সোহেল মিয়া


নগরীর বিভিন্ন পয়েন্টে প্রশাসনের কঠোর অবস্থান ও পুলিশের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই হকাররা সরে পড়েন।

রোববার বিকেল ৪ টায় নগরীর ক্বিন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের মধ্যেই নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও তালতলা এলাকায় দেখা গেছে হকারমুক্ত ফুটপাতের দৃশ্য।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে। নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হবে। এতে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর