দিরাইয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০২ AM

দিরাইয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৬:৩৭:১৩ AM

দিরাইয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের দিরাইয়ে জাহিদুল ইসলাম পাপন (২৪) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।  নিহত জাহিদুল ইসলাম রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রীনারায়নপুর গ্রামের সজলু মিয়া ছেলে।

রোববার ভোররাতে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর নিজ বসত বাড়ির পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই ননু মিয়া বলেন, আমার ভাই জাহিদুল প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে মাকে বলেছিল শবেবরাতের রোজা রাখবে বলে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত দুইটার দিকে আমি প্রস্রাব করতে বের হলে দেখতে পাই তার ঘরের দরজা খোলা সে ঘরে নেই। তাকে না পেয়ে পরিবারের সবাইকে ডাকাডাকি করে খুঁজতে বের হই। খুঁজাখুঁজির একপর্যায় ভোর রাতে বাড়ির পশ্চিম দিকে করচ গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর