নগরীতে মঙ্গলবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১১ PM

নগরীতে মঙ্গলবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৬:৪৬:২০ PM

নগরীতে মঙ্গলবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

রোববার সিলেটের বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  আগামী মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর