চূড়ান্ত মনোনয়ন তালিকায় মূল্যায়নের মাহবুবের
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ AM

চূড়ান্ত মনোনয়ন তালিকায় মূল্যায়নের মাহবুবের

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৭:৪২:৫০ PM

চূড়ান্ত মনোনয়ন তালিকায় মূল্যায়নের মাহবুবের


যেকোনো মূল্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক; তারেক জিয়া আমার নেতা। দল যেহেতু মনোয়নের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, চূড়ান্ত তালিকায় যোগ্যদের মূল্যায়ন করবেন বলে নেতাকর্মীদের আছে আশা প্রকাশ করেন।  

বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এই আহবান জানান।

সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান প্রাথমিক তালিকায় মনোনয়ন বঞ্চিত হন। এই খবর পেয়ে নিজ বাড়িতে ফিরে এলে হাজারো জনতা তাকে সমর্থন জানাতে উপস্থিত হন এবং আগামীতে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছিয়ে যাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা চিড়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রু সিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা। শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।

গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের মার্কা হিসেবে ধানের শীষ উল্লেখ করে বিএনপির মনোনয়ন এই প্রত্যাশী বলেন, হাওরাঞ্চলে ৩১ দফা ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলসহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে তিনি তার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করে যাব।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী।

এছাড়া উপস্থিত ছিলেন- উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর