ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত এবং সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামীকাল শনিবার সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর, ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








