বিকেলে পুরনো চেহারায় ফুটপাত
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪১ AM

বিকেলে পুরনো চেহারায় ফুটপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৭:১৯:৩৬ PM

বিকেলে পুরনো চেহারায় ফুটপাত


নগরীতে প্রতিদিন বিকেল হলেই ফুটপাত দখল করে বসে পড়ছেন অবৈধ হকাররা। বিশেষ করে জিন্দাবাজার এলাকার আল হামরা শপিং সেন্টারের সামনে প্রতিদিন বিকেলে বসে পড়ে অবৈধ হকাররা। এতে পথচারী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টার দিকে থেকে রাত পর্যন্ত জিন্দাবাজার এলাকায় হকাররা ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেন। পোশাক, জুতা, ব্যাগ, প্রসাধনী সামগ্রীসহ নানা ধরনের পণ্য নিয়ে তারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে করে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক সময় রাস্তায় নেমে যেতে হয় পথচারীদের, যা যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি করছে।


আল হামরা এলাকার দোকান মালিকরা জানান, গেল কয়দিন পুলিশের অভিযানে হকাররা বসে নি এখন আবারো বসে পড়ে। অবৈধ হকারদের কারণে তাদের ব্যবসায়ও প্রভাব পড়ছে। ক্রেতারা দোকানে ঢুকতে পারছেন না। এছাড়া হকাররা অনেক সময় দোকানের সামনেই জিনিসপত্র সাজিয়ে বসায় দোকানগুলো আড়ালে চলে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পুলিশ ও সিটি করপোরেশন প্রশাসনের অভিযানে গেল দেখা গেল লালদিঘিরপাড় হকারে জায়গা করে দিলে ও তারা আবারো রাস্তায় বসে পড়ছে। এখন কি আর পুলিশ প্রশাসনরা আগের মতো করে অভিযান চালাচ্ছে না? 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী বলেন, প্রতিদিন বিকেল হলেই এই দৃশ্য দেখা যায়। আমরা ভেবেছিলাম পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে পুনর্বাসন হকারে জায়গা করে দিয়েছে। আমরা কিছুদিন ভালো করে হাটা চলা করেছিলাম। কিন্তু এখন সেই আগের জায়গায় ফিরছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর