হবিগঞ্জের মাধবপুরে ধান (তোহা) বাজারে সরকারি খাস খতিয়ানভুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।এসময় মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এছাড়াও অভিযানে কাজ করেন পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার মাধবপুরে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি খাস খতিয়ানভুক্ত মাধবপুর বাজারে ‘তোহা বাজার’ হিসেবে চিহ্নিত স্থানে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, উচ্ছেদের জায়গা খোলা বাজার ব্যবস্থা করা হবে। অবৈধ ভাবে দখলকারদের উচ্ছেদ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে 








