সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধের সার্ভে, ১১৯ প্রকল্পের অনুমোদন
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ PM

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধের সার্ভে, ১১৯ প্রকল্পের অনুমোদন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৯:৫৯:৩৭ AM

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধের সার্ভে, ১১৯ প্রকল্পের অনুমোদন


কাবিটা নীতিমালা অনুযায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে শুরু হওয়ার ডেডলাইন ১৫ ডিসেম্বর। ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প প্রস্তুত করার কথা থাকলেও এখনো শেষ হয়নি বাঁধের সার্ভে কাজ।

এদিকে, প্রাথমিক পর্যায়ে বাঁধ নির্মাণের জন্য জেলায় ১১৯ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জেলা বাঁধ নির্মাণ কমিটি। নির্ধারিত ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হলেও কাজ শুরু হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।

জানা যায়, গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় কাবিটা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাঁধ নির্মাণ কাজের তথ্য উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড পওর-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

এ সময় জানানো হয়, বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য বাঁধ নির্মাণ সার্ভের লক্ষ্যমাত্রা ১১১১ কিলোমিটার ধরা হলেও ৪ ডিসেম্বর পর্যন্ত ৭৩১ কিলোমিটার বাঁধের সার্ভে সম্পন্ন হয়েছে। সার্ভেকৃত বাঁধ থেকে ১২০ কিলোমিটার পুনসংস্কারের জন্য জেলায় ১১৯টি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ক্লোজার বা ভাঙ্গা রয়েছে ৮৬টি।

তন্মেধ্যে সদর উপজেলায় ১০টি, তাহিরপুর ২০টি, জামালগঞ্জ ১১ টি, ধর্মপাশায় ১৫, মধ্যনগর ১২, জগন্নাথপুর ১৫, শান্তিগঞ্জ ২০, শাল্লায় ১৫, দোয়ারাবাজার ১টি প্রকল্পের অনুমোন দেয়া হয় সভায়। তবে ছাতক, দিরাই ও বিশ্বম্ভরপুর কোনো প্রকল্প প্রস্তুত না হওয়ায় দ্রুত প্রকল্প প্রস্তুত করতে তাগাদা দেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্প প্রস্তুত করে গণশুনানীর মাধ্যমে পিআইসি গঠন করতে হবে। ১৫ তারিখ এক যুগে জেলার ১২ উপজেলায় বাঁধের কাজ শুরু করতে হবে। যে বাঁধের কাজ আগে শুরু হবে সেটি আগেই শেষ করতে। সামনে নির্বাচন। নির্বাচনের জন্যে বাঁধের কাজে কোনো অবহেলা করা যাবে না। আমরা চাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাঁধের কাজ সম্পন্ন করতে।

এদিকে, নির্ধারিত সময়ে বাঁধে কাজ শুরু হওয়া নিয়ে শঙ্কা জানিয়ে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপ্ন কুমার রায় দাশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর