জগন্নাথপুরে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল গৃহবধূর মরদেহ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৫ PM

জগন্নাথপুরে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল গৃহবধূর মরদেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৬:৪২:৩২ PM

জগন্নাথপুরে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল গৃহবধূর মরদেহ


সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাসিনা আক্তার বুলু (২২) নামের এক গৃহবধূর মরদেহ ২ দিন পর ভেসে উঠেছে। নিহত হাসিনা আক্তার বুলু রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী ও তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকার কুশিয়ারা নদীতে ওই গৃহবধূর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ আসার পর মরদেহটি নদী থেকে তোলা হবে।

আরও পড়ুন: জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বসতবাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ডুবে যান। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ওই গৃহবধূকে উদ্ধার চেষ্টা করেও খোঁজ পায়নি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর