দক্ষিণ সুরমায় আ.লীগ নেতা গ্রেফতার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৩ AM

দক্ষিণ সুরমায় আ.লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০২:২৯:০৩ PM

দক্ষিণ সুরমায় আ.লীগ নেতা গ্রেফতার


দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ছয়েফ খানকে পাঠানপাড়ার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ১টি মামলা রয়েছে।

মোগলাবাজার থানার ওসি মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ছয়েফ খানের বিরুদ্ধে শাহপরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর