সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আফতাব নুরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফতাব নুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে ও ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
সোমবার দুপুরে জাহাঙ্গীরকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
আজকের সিলেট/যু/এএসআর
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








