মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৫ AM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৭:০৩:২১ PM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


ঢাকা - সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী যুবক নিহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ৩ টা দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বেঙ্গেডুবা গেইটে  এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গামী একটি অজ্ঞাত যানবাহন পথচারী যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। 


নিহত ব্যক্তি মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলার ষাঁড়েরগঞ্জ গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ অলি মিয়া (৪০)। 


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনার খবর  পেয়ে থানার পুলিশের টিম নিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির সাথে কোনো পরিচয় না পেলে  হবিগঞ্জের পিবিআই মাধ্যমে শনাক্ত করে নিহত যুবকের পরিচয় পাওয়া যায় । এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর