বিয়ানীবাজারের চারখাই সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা প্রায় ৩০ লাখ টাকার জিরা আটক করেছে সেনাবাহিনী।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ৬৫-ইবি সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, চারখাই এলাকার স্থানীয় ব্যবসায়ী মনিমার গোডাউন থেকে জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
পরে উদ্ধারকৃত জিরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজকের সিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








