বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (সকাল) বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি শিব্বির আহমদ লাসাইতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আশপাশে ইয়াবা বড়ি বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে ১৫৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ হাজার ৫শ টাকা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
আজকেরসিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








