সিলেটে বিদেশি রিভল'বার ও বিস্ফোর'ক দ্রব্য উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৫ AM

সিলেটে বিদেশি রিভল'বার ও বিস্ফোর'ক দ্রব্য উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৬:০৪:২৭ PM

সিলেটে বিদেশি রিভল'বার ও বিস্ফোর'ক দ্রব্য উদ্ধার


সিলেটে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বিস্ফোরক সিলেটের কোম্পানীগঞ্জ থানার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়। 

র‌্যাব সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত রিভলবারটি জাপানের তৈরি। এছাড়া উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ ও ১টি ‘নিওজেল এমালসন এক্সপ্লোসিভ’। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বুধবার পর্যন্ত র‌্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। 

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর