গোলাপগঞ্জে দেশীয় পাইপ'গান উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২৪ AM

গোলাপগঞ্জে দেশীয় পাইপ'গান উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০২:৪৮:৫৭ PM

গোলাপগঞ্জে দেশীয় পাইপ'গান উদ্ধার


সিলেটের গোলাপগঞ্জে দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জের মজিদপুর এলাকার একটি ইট ভাটা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। এসময় র‌্যাব কাউকে আটক করতে পারেনি। 

উদ্ধারকৃত পাইপগানটি নাশকতা কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সাধারণ ডায়রিমূলে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর