সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:২৭ AM

সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১০:৩৫:২৯ PM

সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন


সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জা গুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ছোট, বড় সব বয়সের মানুষজন মেতে উঠেন উচ্ছ্বাসে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।

এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিটি কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হয় প্রেস বিটারিয়ান চার্চে। সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আবারও কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর দুপুর দেড়টার দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কেক নিয়ে এসে প্রেসবিটারিয়ান চার্চের পাস্টর রেভারেল ফিলিপ বিশ্বাসসহ সবাইকে নিয়ে বড়দিনের কেক কাটেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে কেক কাটা অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সবাইকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ মিলে মিশে এখানে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করেন। পুলিশের পক্ষ থেকে বড়দিন উপলক্ষ্যে নগরীতে বিশেষভাবে আমরা নিরাপত্তা দিয়েছি।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর