সিলেটে আজ শুরু হচ্ছে বিপিএল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ AM

সিলেটে আজ শুরু হচ্ছে বিপিএল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১২:১০:৪৯ AM

সিলেটে আজ শুরু হচ্ছে বিপিএল


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আজ শুক্রবার উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। 

দুপুর সোয়া ২টায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এই জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এরপর বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই এবং একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও সার্বিক নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল করে সিলেটে ছোট পরিসরে এই অনুষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের শুরুর ম্যাচটি চায়ের নগরী সিলেটে হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ক্রিকেট উন্মাদনা কাজ করছে। মাঠকর্মীরা গ্যালারি, উইকেট ও আউটফিল্ড প্রস্তুত করতে দিনরাত শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন।

বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জানুয়ারির শেষে জাতীয় দলের ভারত সফরের সূচি নির্ধারিত থাকায় বিপিএলের সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। তাই শুক্রবার জুমার নামাজের পর খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আড়ম্বরহীন আনুষ্ঠানিকতা শেষ করে খেলা দ্রুত মাঠে গড়াবে।

বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। 

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর