শীতে মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার উপায়
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ AM

শীতে মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৯:৫৪:২৯ AM

শীতে মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার উপায়


এই শীতে মাথাব্যথা অনেকেরই নিত্য সঙ্গী। তীব্র ঠান্ডা সঙ্গে মাইগ্রেনের যন্ত্রণা খুব ভোগাচ্ছে  জেনে নিন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায়-

•    প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পর্যাপ্ত 
•    অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা  
•    তীব্র ঠাণ্ডায় না বের হওয়া, আর বের হলেও মাথা ঢাকা গরম কাপড় নিয়ে নিতে হবে  
•    উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা
•    বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা 
•    খাওয়া, হাতমুখ ধোয়া বা গোসল যাই করবেন, হালকা গরম পানি ব্যবহার করুন।

যে সমস্ত খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে
•    ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- ঢেঁকি ছাটা চালের ভাত ও আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক
•    বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে
•    সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়
•    হার্বাল টি; হার্বাল টির মধ্যে বেছে নিতে পারেন গ্রিন টি।
•    ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে।
•    তিল, আটা ও বিট   ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে
•    আদার টুকরো বা রস দিনে ২ বার পানিতে মিশিয়ে পান করতে পারেন।  

নোট করে রাখতে পারেন- কোন কোন খাবার ও ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এরকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন।

এছাড়া গরম পানিতে লবণ ও লেবুর রস বা মেন্থল দিয়ে ভাপ নিলে বা ম্যাসাজ করলে সাময়িক স্বস্তি পেতে পারেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর