হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের চুনারুঘাট সড়কের দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম জানান- চুনারুঘাট নতুন ব্রীজ থেকে একটি মোটর সাইকেল চুনারুঘাটের উদ্যেশ্যে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রনির।
আজকের সিলেট/এএসআর
হবিগঞ্জ প্রতিনিধি 








